নিউজ টাইম
৪ জানুয়ারী, ২০২৬ বিকাল ০৭:০৪

নির্বাচন কমিশনার সানাউল্লাহ। ছবি: বাসস
নির্বাচন কমিশনার সানাউল্লাহ। ছবি: বাসস

নির্বাচনে আস্থার পরিবেশ ফেরাতে মাঠে নামছে যৌথবাহিনী! অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের দমনে দেশজুড়ে বিশেষ অভিযানের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সেনাবাহিনী মোতায়েন থাকবে ১ লাখ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটার, সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর মাঝে আস্থার পরিবেশ তৈরি করতে দ্রুততম সময়ের মধ্যে দেশজুড়ে যৌথবাহিনীর অপারেশন শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই অভিযানের মূল লক্ষ্য হবে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং নির্বাচনী পরিবেশকে নিরাপদ রাখা।


রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন বাহিনী প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন:


অবৈধ অস্ত্র উদ্ধার: যেসব এলাকায় অস্ত্রের আনাগোনা রয়েছে, সেখানে বিশেষ অভিযান চালানো হবে।

চেকপয়েন্ট অপারেশন: এলাকাভিত্তিক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হবে।

সন্ত্রাসী দমন: যারা নির্বাচন বিঘ্নিত করতে চায়, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।


নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, তিন বাহিনী প্রধান একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তাঁদের পূর্ণ প্রস্তুতির কথা কমিশনকে নিশ্চিত করেছেন।


এক লাখ সেনা সদস্য: নির্বাচন উপলক্ষে সারা দেশে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে।

প্রার্থীদের নিরাপত্তা: যেসব প্রার্থী নিরাপত্তা চাইবেন, পুলিশের বিশেষ প্রোটোকল অনুযায়ী তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শহর এলাকায় বিশেষ নজর: বিগ্নিতকারী বা নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য যারা মূলত শহর এলাকাকে টার্গেট করছে, তাদের দমনে গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে।


ইসি সানাউল্লাহ স্পষ্ট করে বলেন, “চোরাগোপ্তা হামলা মূলত পরাজিতদের কৌশল। এগুলো প্রতিহত করতে এবং অপরাধীরা যেন পালাতে না পারে, সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের পরিবেশ নষ্ট করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।”


বৈঠকের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদিসহ অন্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন করতে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করা হচ্ছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...