প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত। দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ। পড়ুন বিস্তারিত।
রাজধানী ঢাকা শহরের দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরো পড়ুন: বিদেশগামীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সভার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে ঢাকা শহরের যানজট পরিস্থিতির বর্তমান চিত্র এবং তা নিরসনে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিকায়ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
গুরুত্বপূর্ণ এই সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা যানজট নিরসনে তাদের কৌশলগত পরিকল্পনা ও চ্যালেঞ্জগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
সূত্রমতে, যানজট কমিয়ে জনদুর্ভোগ লাঘব করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। দ্রুতই এই সভার সিদ্ধান্তের আলোকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...