গণসংবর্ধনা মঞ্চে দেওয়া ১৬ মিনিটের এক আবেগঘন বক্তৃতায় তিনি ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং দেশ পুনর্গঠনে নিজের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বীরের বেশে স্বদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে দেওয়া ১৬ মিনিটের এক আবেগঘন বক্তৃতায় তিনি ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং দেশ পুনর্গঠনে নিজের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান।
বক্তৃতার শুরুতেই তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কয়েকদিন আগে ওসমান হাদি শহীদ হয়েছেন। তিনি চেয়েছিলেন এ দেশের মানুষ যেন তাদের অর্থনৈতিক অধিকার ফিরে পায়। ১৯৭১ এবং ২০২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের একটি প্রত্যাশিত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ২০২৪ সালে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।
বিখ্যাত নেতা মার্টিন লুথার কিং-এর ‘আই হ্যাভ এ ড্রিম’ উক্তির সূত্র ধরে তারেক রহমান বলেন, “আই হ্যাভ এ প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)।” তিনি জানান, দেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে তাঁর কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং এটি বাস্তবায়নে দেশের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। বক্তৃতায় তিনবার ‘আমরা দেশে শান্তি চাই’ উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে তরুণ প্রজন্ম।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, “পাহাড় বা সমতল, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—আমরা সবাই মিলে এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যেখানে একজন নারী বা শিশু ঘর থেকে বের হলে নিরাপদে ফিরে আসার নিশ্চয়তা পাবে।” মানুষ যেন তাদের কথা বলার অধিকার এবং গণতান্ত্রিক অধিকার পূর্ণাঙ্গভাবে ফিরে পায়, সেটিই তাঁর লক্ষ্য।
উল্লেখ্য, ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর দীর্ঘ দেড় যুগ দেশে ফিরতে পারেননি তিনি। আজকের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগম ও সর্বজনীন আকাঙ্ক্ষার মেলবন্ধন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...