নিউজ টাইম
৬ জানুয়ারী, ২০২৬ দুপুর ০৩:০৯

এনইআইআর নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
এনইআইআর নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

এনইআইআর (NEIR) সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা! কোনো লিংকে ক্লিক করে টাকা দেবেন না। মোবাইল ফোন নিবন্ধনের সঠিক ওয়েবসাইট এবং ফ্রি সেবা সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সেবা নিয়ে গ্রাহকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এনইআইআর সংক্রান্ত যে কোনো সেবার জন্য শুধুমাত্র নির্ধারিত ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।


মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সংক্রান্ত সকল তথ্য ও সেবা পাওয়ার একমাত্র মাধ্যম হলো বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট: neir.btrc.gov.bd


বিজ্ঞপ্তিতে বিটিআরসি গ্রাহকদের উদ্দেশ্যে তিনটি প্রধান নির্দেশিকা প্রদান করেছে: ১. ব্যক্তিগত তথ্য শেয়ার না করা: অননুমোদিত কোনো ওয়েবসাইট বা লিংকে আপনার ব্যক্তিগত তথ্য দেবেন না। এতে তথ্য চুরির ঝুঁকি থাকে। ২. টাকা প্রদান না করা: এনইআইআর সেবা গ্রহণের নামে কোনো বিভ্রান্তিকর লিঙ্কে গিয়ে কোনো ধরণের ফি বা টাকা প্রদান করবেন না। ৩. সম্পূর্ণ ফ্রি সেবা: বিটিআরসি স্পষ্টভাবে জানিয়েছে, এনইআইআর সংক্রান্ত সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।


সম্প্রতি এনইআইআর চালুকে কেন্দ্র করে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ এবং রাজধানী উত্তপ্ত হওয়ার রেশ কাটতে না কাটতেই ইন্টারনেটে বিভিন্ন ভুয়া লিংক ও অ্যাপের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।


বিটিআরসি জানিয়েছে, যারা নতুন ফোন কিনছেন বা বিদেশ থেকে ফোন আনছেন, তারা যেন শুধুমাত্র অফিশিয়াল পোর্টাল ব্যবহার করে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...