profile
নিউজ টাইম
১৯ ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ০৫:৫০

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

পুলিশসহ দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সংস্কার এবং সেবার মান বৃদ্ধির নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশসহ দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সংস্কার এবং সেবার মান বৃদ্ধির নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে আয়োজিত প্রথম মতবিনিময় সভায় তিনি এই কড়া বার্তা দেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দীর্ঘ প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই সাধারণ মানুষের আমাদের প্রতি অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই। বিশেষ করে পুলিশসহ বিভিন্ন বাহিনীকে আধুনিক ও গণতান্ত্রিক কাঠামোয় পুনর্গঠনের কাজ আমাদের অগ্রাধিকার তালিকায় শীর্ষে।”


বাহিনীর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় জনবল নিয়োগের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নতকরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। এজন্য প্রয়োজনীয় নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দ্রুত বাজেট মঞ্জুরির কাজও সম্পন্ন করা হবে।”


আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সঠিক ও বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের দ্রুত সুপারিশমালা তৈরির আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিটি বিভাগকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।


সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলমসহ র‍্যাব, বিজিবি ও অন্যান্য সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা নির্ধারণী সভা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...