1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১০ নভেম্বর, ২০২৬ দুপুর ১১:৩৩

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম

দেশের রোলার স্কেটিং অঙ্গনকে আরও গতিশীল ও পেশাদার করে তুলতে ২৯ সদস্যবিশিষ্ট নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্বনামধন্য সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম।


সোমবার (৯ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা বিজ্ঞপ্তিতে নতুন কমিটি নিয়োগের এই আদেশ দেওয়া হয়। এছাড়া ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাসুদ আহমেদ মিলন নতুন কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।


নবগঠিত এই কমিটিতে আন্তর্জাতিক ক্রীড়াবিদ মো. জাবেদসহ মোট সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। সহ-সভাপতিরা হলেন—  মাজহারুল ইসলাম খান, মো. ইউসুফ, লুৎফর রহমান, কামাল আনোয়ার আহমেদ, গোলাম সারওয়ার ফারুক, শারাফাতউল্ল্যা আরিফ


এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে আশরাফুল আলম মাসুম ও মো. নাদিম এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. রেজাউল আহসান আকন্দ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। কমিটির বাকি ১৭ জন সদস্য হিসেবে বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক কৃতি খেলোয়াড়রা স্থান পেয়েছেন।


দায়িত্ব গ্রহণের পর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সংবাদমাধ্যমকে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যের কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশের রোলার স্কেটিং অঙ্গনের কাঙ্ক্ষিত মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায় থেকে দেশব্যাপী এই খেলাটিকে ছড়িয়ে দেওয়াই হবে তাদের প্রধান লক্ষ্য।


কায়েস আহমেদ সেলিম আরও বলেন— “রোলার স্কেটিং আমার কাছে নতুন কিছু নয়, এই কমিউনিটির সঙ্গে আমি আগে থেকেই সুপরিচিত। যতদিন দায়িত্বে থাকব, ফেডারেশনের সার্বিক কল্যাণ ও মানোন্নয়নের জন্য যা করা প্রয়োজন, তার প্রতিটি পদক্ষেপই আমরা নেব।”


খেলার মান বাড়াতে এবং পেশাদারিত্ব তৈরিতে দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের রোলার স্কেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন নতুন সভাপতি। তিনি উল্লেখ করেন, প্রতিযোগিতার মাধ্যমেই কেবল একটি খেলার প্রকৃত বিকাশ সম্ভব। আসন্ন বিজয় দিবসেই ফেডারেশনের পক্ষ থেকে একটি ব্যতিক্রমী ও বর্ণিল আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১১০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...