1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৫ নভেম্বর, ২০২৬ দুপুর ১০:৫০

f5e01ebd-2cfd-49e0-bd05-ac007b2f5c48_1200x730.webp

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হিমাংশু দাস (৫২) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে আটক করা হয়।

আটক হিমাংশু দাস বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পাসপোর্টে ছিল স্টপ লিস্ট

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন হিমাংশু দাস। এ সময় তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় তাকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদে বাগেরহাট সদর থানায় তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। এরপর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

থানায় হস্তান্তর, বাগেরহাটে নেওয়ার প্রস্তুতি

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, ইমিগ্রেশন পুলিশ একজন আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।







আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৮

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...