নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর একটি স্লোগানকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রিয়াল সিটি নারায়ণগঞ্জে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় জোরালো গলায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় তাঁর প্রধান আইনজীবীসহ তিনজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শহরের আল্লামা ইকবাল রোড ও দেওভোগ এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—সাবেক মেয়র আইভীর আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং অ্যাডভোকেট মাহাবুব রহমান।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক আলোচিত তুহিন হত্যা মামলায় আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন সাবেক মেয়র আইভী। মঙ্গলবার নিম্ন আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং আইভীর পুনর্বিন্যাস বা জামিন সুরক্ষার জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত আইভীর পুনর্বিন্যাসের আবেদন মঞ্জুর করেন। এরপর আদালত ভবন থেকে বের হয়ে গাড়িতে ওঠার মুহূর্তে হাজারো নেতাকর্মী ও সমর্থক আইভীকে ঘিরে ধরেন। ঠিক সেই সময়েই গাড়িতে চড়ার আগে উচ্চস্বরে আইভী হাঁক দেন—
আইভীর এই স্লোগানের পরপরই উপস্থিত তাঁর অনুসারীরাও একসুরে ‘জয় বাংলা’ স্লোগানে আদালত চত্বর মুখরিত করে তোলেন। মুহূর্তের মধ্যেই সেই স্লোগানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তোলপাড় সৃষ্টি হয়।
আইভীর ওই ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে নারায়ণগঞ্জের একাধিক স্থানে অভিযানে নামে পুলিশ। শহরটির আল্লামা ইকবাল রোডের নিজ বাসা থেকে আইভীর প্যানেল আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক কাজল এবং তাঁর ভাই আতিকুল ইসলামকে আটক করা হয়। অন্যদিকে, দেওভোগ এলাকার পাকা রোডের একটি গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয় আরেক আইনজীবী মাহাবুব রহমানকে। পরবর্তীতে ফতুল্লা মডেল থানার একটি পেনাল কোড মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আদালত প্রাঙ্গণে জামিন পেয়েই এমন প্রকাশ্য রাজনৈতিক স্লোগান এবং তার জেরে মাঝরাতে আইনজীবী গ্রেপ্তারের ঘটনায় নারায়ণগঞ্জের আইনি ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আসামিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...