1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৭ মে, ২০২৬ দুপুর ০৩:৩৯

২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। ছবি: গেটি ইমেজ
২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। ছবি: গেটি ইমেজ

তিউনিসিয়া নতুন চাঁদের ভিত্তিতে এবং তুরস্কও র্বনির্ধারিত ইসলামিক ক্যালেন্ডার পদ্ধতির ভিত্তিতে ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে...

তুরস্ক ও তিউনিসিয়া ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।


দেশ দুটি জানিয়েছে, ১৮ মে থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।


প্রথম দেশ হিসেবে তিউনিসিয়া আনুষ্ঠানিকভাবে এই তারিখ ঘোষণা করে। দেশটিতে ১৬ মে তারিখকে জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে গণনা করা হয়।


এর ধারাবাহিকতায় ১৮ মে থেকে নতুন চাঁদের ভিত্তিতে জিলহজ মাস শুরু হবে বলে জানানো হয়।


অন্যদিকে তুরস্কও একই তারিখ নিশ্চিত করেছে তাদের পূর্বনির্ধারিত ইসলামিক ক্যালেন্ডার পদ্ধতির ভিত্তিতে।


এই পদ্ধতিতে চাঁদ দেখা নয়, বরং জ্যোতির্বৈজ্ঞানিক গণনার মাধ্যমে ধর্মীয় মাসের শুরু ও ঈদের তারিখ নির্ধারণ করা হয়।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...