ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনবসতি লক্ষ্য করে নজিরবিহীন বিমান ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৭৩ জন নাগরিক গুরুতর আহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে রুশ বাহিনীর নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ইউক্রেনের খারকিভ শহরের একটি ক্লিনিক্যাল হাসপাতালসহ বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৭৩ জন নাগরিক গুরুতর আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন, রুশ সামরিক বাহিনী সরাসরি শহরের একটি ক্লিনিক্যাল হাসপাতালে আঘাত হেনেছে। এতে হাসপাতালের হৃদরোগ বিভাগ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। খারকিভের মেয়র ইহোর তেরেখভ টেলিগ্রামে নিশ্চিত করেছেন, হামলায় হাসপাতালের ১ হাজারের বেশি জানালার কাঁচ চুরমার হয়ে গেছে।
আল জাজিরার খবরে আরও বলা হয়, হাসপাতাল ছাড়াও ওডেসা, ডিনিপ্রো, চেরনিহিভসহ প্রায় ৯টি অঞ্চলের শক্তি উৎপাদন কেন্দ্র ও সাবস্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়। জেলেনস্কি জানান, রাশিয়া রাতভর প্রায় ২৮৯টি ড্রোন, ১৭টি ব্যালিস্টিক এবং ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। হামলার পর ঝিতোমির অঞ্চলের প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, ইউক্রেনীয় সেনাবাহিনী ও তাদের সামরিক কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতেই তারা নিশ্চিত লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে।
কিয়েভ থেকে আল জাজিরার প্রতিনিধি অড্রে ম্যাকঅ্যালপাইন জানান, আবুধাবিতে আগামী সপ্তাহে মার্কিন, রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত শান্তি বৈঠকের ঠিক আগমুহূর্তে এই রক্তক্ষয়ী আক্রমণের ঘটনা ঘটল।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...