1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৩ আগস্ট, ২০২৬ দুপুর ০৩:০৭

মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দিল বিএনপি। নির্বাচনকে কেন্দ্র করে ছেড়েছেন দলের মহাসচিবের পদ।

দেশ শাসনের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার দুপুরে প্রধান মন্ত্রীর কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্ত জানান। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলের প্রার্থিতা ঘোষণা করেন এবং একই সময়ে মির্জা ফখরুল দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করার কথা নিশ্চিত করেন।


ভোটগ্রহণের প্রস্তুতি ও আইনি বাধ্যবাধকতা:

ঘোষণা পরপরই নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়াটি সম্প্রচার মাধ্যমে সরাসরি প্রচার করা হবে। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এতে ভোট দেবেন। সংবিধানে ৭০ অনুচ্ছেদ বলবৎ থাকায় দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই; দিলে সংসদ সদস্য পদ বাতিলের আইনি বাধ্যবাধকতা থাকছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৯৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...