1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৫ নভেম্বর, ২০২৬ বিকাল ০৫:৪২

ওসি ফয়জুল আজিম নোমান ও যুব মহিলা লীগ নেত্রী তাসকিরা তানিন সনি। ছবি: কোলাজ
ওসি ফয়জুল আজিম নোমান ও যুব মহিলা লীগ নেত্রী তাসকিরা তানিন সনি। ছবি: কোলাজ

মাইগ্রেনের ব্যথার কথা বলে রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি! ফাঁস হওয়া অডিও ঘিরে তোলপাড়

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির মধ্যকার একটি গোপন ফোনালাপের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।


ফাঁস হওয়া অডিও রেকর্ডে শোনা যায়, মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে দ্রুত নিজের বাংলোতে আসতে ওই নেত্রীকে বলছেন ওসি ফয়জুল। কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসতে। এতে কোনো সমস্যা হবে কি না—তাসকিরা এমন প্রশ্ন করলে ওসি আশ্বস্ত করে বলেন, ওসি থাকলে সব ঠিক, কোনো সমস্যা হবে না। এ সময় ওই নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়। এ ছাড়া দুই লাখ টাকা নেওয়ার পরও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার প্রসঙ্গও উঠে এসেছে তাদের আলাপে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরই তাদের এই ফোনালাপটি সামনে আসে। অডিওটি ভাইরাল হওয়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি আরও অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা-হাজতে ওসি তাকে আলিঙ্গন করারও অনুরোধ করেছিলেন।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। কল রেকর্ডে নিজের কণ্ঠস্বর ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তারের কৌশল হিসেবেই তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন এবং পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে এখন ষড়যন্ত্র করা হচ্ছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...