1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৬ অক্টোবর, ২০২৬ দুপুর ১১:০০

54df597d-8583-4c57-9a63-59f1f07b740d_1200x730.webp

যশোরের মণিরামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ ও তাঁর দুই বছরের ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন স্বামী।

যশোরের মণিরামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর দুই বছরের ছেলে আব্দুর রহমান নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৌসুমীর স্বামী ও মোটরসাইকেলচালক ফারুক হোসেন (৪০)। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গালদা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত ব্যক্তিদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মানিকগঞ্জ এলাকায়।

চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা

স্বজনদের বরাত দিয়ে স্থানীয় কলেজশিক্ষক মাসুম বিল্লাহ জানান, বিকেলে ছেলেকে চিকিৎসক দেখিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যশোর থেকে বাড়ি ফিরছিলেন ফারুক হোসেন। মোটরসাইকেলের পেছনে ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন মৌসুমী খাতুন।

গালদা মাঠপাড়ায় একটি ট্রলিকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফারুক, তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পর মা-ছেলেকে মৃত ঘোষণা

চণ্ডীপুর গ্রামের স্কুলশিক্ষক আব্দুল আজিজ জানান, মাগরিবের নামাজের পর রাজগঞ্জ বাজার থেকে ইজিবাইকে যশোরে যাওয়ার পথে দোঁদাড়িয়া মোড় পার হয়ে তিনি দুর্ঘটনাস্থলে স্বামী-স্ত্রী ও তাঁদের শিশুসন্তানকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ইজিবাইকে পুলেরহাট আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৌসুমী খাতুন ও তাঁর ছেলে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৪

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...