পোশাকশ্রমিকদের অবরোধের কারণে বন্ধ থাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই এলাকার কয়েকটি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। তাঁদের বাধার মুখে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মুর্শেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেন।
তিনি জানান, সকাল ১০টা থেকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...