1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৫ অক্টোবর, ২০২৬ দুপুর ০৩:১৪

ছবি : ভিডিও থেকে নেওয়া।
ছবি : ভিডিও থেকে নেওয়া।

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদরাসা শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই শিক্ষকের জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিশুর অভিযোগ ঘিরে ঘটনা

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত সোমবার টঙ্গীর ওই মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে শিশুটি মাদরাসায় যেতে অনীহা প্রকাশ করছিল। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে কিছু জানায়নি সে। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে জানায় শিশুটি।

মাদরাসায় হামলা ও অগ্নিসংযোগ

এ ঘটনার পর গত বুধবার দুপুরে শিশুটির স্বজনেরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। একপর্যায়ে শিশুটির বাবা শিক্ষককে থাপ্পড় দেন। সঙ্গে থাকা স্বজনেরাও তাঁকে মারধর করেন।

এ সময় উপস্থিত স্থানীয় লোকজন মাদরাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুই পক্ষের মামলা

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

অন্যদিকে, মাদরাসায় ভাঙচুর, হামলা ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও একটি পাল্টা মামলা করা হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৪

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...