1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৫ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৪

9b7ce3f7-8dec-4d4f-a4d6-d3b55e9bb142_1200x730.webp

রাজধানীর কদমতলীর পোস্তগোলায় ট্রাকের চাপায় দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক সিএনজি চালক। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের আজমেরি থানার রসূলপুরের বাসিন্দা জাকির হোসেন (৫৫) এবং পটুয়াখালীর সদর উপজেলার শাহআলম পোদ্দারের ছেলে জাহাঙ্গীর পোদ্দার (৫০)। আহত সিএনজি চালকের নাম সুভাষ চন্দ্র (৩৬)। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তাঁদের বাসা রায়েরবাগ বাজার এলাকায়। তাঁর বাবা অটোরিকশা চালাতেন। রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন তিনি। পাশে আরও লোকজন ছিলেন। এ সময় একটি বড় ট্রাক এসে তাঁদের ওপর উঠে যায়। এতে ৪-৫টি টং দোকানও গুঁড়িয়ে যায়।
নিহত জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম জানান, তাঁর স্বামী রিকশা চালাতেন। ভোরের দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি জানতে পারেন, পোস্তগোলা এলাকায় ট্রাকের ধাক্কায় তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। বর্তমানে তাঁরা কদমতলী এলাকায় থাকেন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে কদমতলী থানা পুলিশ।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৮

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...