দেশের বাজারে আজ ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও জেনে নিন।
দেশের বাজারে আজ বুধবারও আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। গত রোববার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম—
২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা
এর আগে গত ২৩ অক্টোবর সোনার দাম সমন্বয় করা হয়। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তখন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। ওই দরও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
এর আগেও দুই দফা সোনার দাম কমানো হয়েছিল।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...