পরিবেশ সংরক্ষণ ও টেকসই শিল্পায়নের সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন কর্মসূচি পরিচালনা করছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। পরিবেশবান্ধব শিল্পায়নের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও কারখানা প্রাঙ্গণে ইতিমধ্যে প্রায় দুই লাখ গাছ রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কুমিল্লায় এমজিআই-এর নিজস্ব ইকোনমিক জোনে কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) আয়োজিত বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব তথ্য জানান এমজিআই-এর চেয়ারম্যান মোস্তফা কামাল।
এমজিআই চেয়ারম্যান বলেন— "সবুজায়নের এই উদ্যোগ বর্তমান সরকারের দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং দেশ ও জাতির প্রতি সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবেই এমজিআই এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবে।"
আরও পড়ুন: সুন্দরবনের কেওড়া ফল: পুষ্টিগুণ, ঔষধি ক্ষমতা ও উপকূলীয় মানুষের জীবন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত কিম জু জুন। এমজিআই-এর পরিবেশবান্ধব কারখানার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন—
"বিশ্বজুড়ে এখন পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এমজিআই শিল্পপণ্য উৎপাদনের পাশাপাশি যেভাবে সবুজায়নে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখছে তা সত্যি প্রশংসনীয়। বর্তমান বিশ্বে টেকসই শিল্পের বিকাশে সবুজায়নের কোনো বিকল্প নেই।"
অনুষ্ঠানে কোরিয়া বাংলাদেশ চেম্বারের (কেবিসিসিআই) সভাপতি শাহাবুদ্দিন খান জানান, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এমজিআই-এর বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলসহ দেশজুড়ে বছরব্যাপী চলা এই বৃক্ষরোপণ কর্মসূচি নির্বিঘ্নে অব্যাহত রাখতে সার্বিক সহায়তা ও কার্যকর অংশীদারত্ব বজায় রাখবে কেবিসিসিআই।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...