1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৪ জানুয়ারী, ২০২৬ বিকাল ০৭:০৮

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আহ্বান ইসির
পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আহ্বান ইসির

নির্বাচন কমিশনের পোস্টাল ভোট নিয়ে জরুরি নির্দেশনা। ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। নিবন্ধিত ১৫ লাখ ভোটারের জন্য গুরুত্বপূর্ণ তথ্য।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নিবন্ধিত ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে যারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তাদের ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়।


ইসির বার্তায় জানানো হয়েছে, নিবন্ধিত ভোটারদের ভোট দেওয়া ব্যালট পেপার সংবলিত হলুদ খামটি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। এই নির্ধারিত সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না।


প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে একটি বড় অংশ প্রবাসী বাংলাদেশি, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রথমবারের মতো এই ডিজিটাল প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগ করছেন।


নির্দেশনা: ১. ব্যালট পেপার পাওয়ার পর নিজের পছন্দের প্রার্থী ও গণভোটের বক্সে সিল দিয়ে ব্যালটটি ভাজ করুন। ২. ব্যালটটি নির্ধারিত ছোট খামে ভরে সেটি আবার বড় হলুদ খামে (যা ইসি থেকে পাঠানো হয়েছে) রাখুন। ৩. যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে খামটি জমা দিন যাতে তা ১২ ফেব্রুয়ারির আগে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছায়।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৯৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...