1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৭ নভেম্বর, ২০২৬ দুপুর ০২:২৩

বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ নুসুক অ্যাপ
বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ নুসুক অ্যাপ

সৌদি আরবের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে একটি বিশেষ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বজুড়ে মুসলিমরা সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ জিতে নিতে পারছেন।

পবিত্র ওমরাহ পালনের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের জন্যই আর্থিক সীমাবদ্ধতা বা খরচ বহন করা একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষের এই পবিত্র স্বপ্ন পূরণে এই দারুণ ও বিশেষ সুযোগ নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।


চলতি নভেম্বর মাস জুড়ে চলা এই প্রতিযোগিতায় প্রতিদিন কুইজ ও লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হচ্ছে। সবচেয়ে বড় আকর্ষণ হলো, প্রতিটি বিজয়ী নিজের সঙ্গে পরিবারের সদস্য বা পছন্দের অন্য যেকোনো একজনকে সম্পূর্ণ বিনা খরচে সঙ্গে নিয়ে যাওয়ার চমৎকার সুযোগ পাচ্ছেন।


সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে রাজকীয় সব ব্যবস্থা:


  1. যাতায়াত ও ভিসা: নিজ দেশ থেকে সৌদি আরব যাওয়া-আসার ফ্রি বিমান টিকিট এবং ওমরাহ ভিসা প্রক্রিয়াকরণের সমস্ত খরচ।
  2. থাকার ব্যবস্থা: পবিত্র মক্কা ও মদিনায় ১০ রাত সুপরিসর হোটেলে সম্পূর্ণ বিনামূল্যে আবাসনের ব্যবস্থা।
  3. সঙ্গী নেওয়ার সুযোগ: প্রতিদিনের নির্বাচিত বিজয়ী তাঁর সঙ্গে পরিবারের একজন সদস্য কিংবা পছন্দের অন্য যেকোনো একজনকে সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহ পালনের জন্য সঙ্গে নিতে পারবেন।
  4. জমজমের পানির বিশেষ উপহার: মূল ওমরাহ প্যাকেজ ছাড়াও প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জনকে দেওয়া হবে জমজমের পানির বিশেষ কার্ড। প্রতিটি কার্ডে থাকবে ২০টি কুপন (যার ১০টি নিজের ব্যবহারের জন্য এবং বাকি ১০টি অন্যদের উপহার দেওয়া যাবে)।


প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি

বিশ্বের যেকোনো প্রান্তের ১৮ বছর বা তার বেশি বয়সী মুসলিম নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশ নেওয়ার ধাপগুলো নিচে দেওয়া হলো:


  1. ১। অ্যাপ ডাউনলোড ও রেজিস্ট্রেশন: প্রথমে স্মার্টফোনে নুসুকের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে হবে। নিবন্ধনের সময় নাম, ইমেইল ঠিকানা, দেশ এবং পাসপোর্টসংক্রান্ত সঠিক তথ্য প্রদান করতে হবে।
  2. ২। ওটিপি যাচাই: ইমেইলে পাঠানো ওটিপি (OTP) কোড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।
  3. ৩। গেম সেন্টার বা নুসুক চ্যালেঞ্জ: রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর অ্যাপের ভেতরে থাকা ‘Game Center’ বা ‘Nusuk Challenge’ সেকশনে প্রবেশ করতে হবে।
  4. ৪। কুইজে অংশ নেওয়া: সেখানে ইসলামিক ইতিহাস, পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন এবং ওমরাহসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম স্বয়ংক্রিয়ভাবে প্রতিদিনের লটারির তালিকায় যুক্ত হবে।
  5. ৫। অতিরিক্ত সুযোগ: ইনভাইট কোডের মাধ্যমে বন্ধু বা পরিবারের সদস্যদের এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়া যাবে, যা জেতার সম্ভাবনা বাড়িয়ে দেয়।


সতর্কতা: প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শুধুমাত্র নুসুকের অফিশিয়াল অ্যাপ এবং যাচাইকৃত মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। নিবন্ধন বা কুইজে অংশ নিলেই ওমরাহ প্যাকেজ নিশ্চিত হবে না; কারণ প্রতিদিনের বিজয়ী চূড়ান্তভাবে নির্ধারিত হবে লটারির ড্র-এর মাধ্যমে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...