সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সমতুল্য অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি মুখ থেকে উচ্চারিত হয়েছিল বলে স্পষ্টভাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক জরুরি পোস্টে সাম্প্রতিক এই বিতর্ক নিয়ে মুখ খুলেন তিনি।
ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, গত বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় মূলত তৃতীয় লিঙ্গের এক শিক্ষার্থীর উচ্চতর ডিগ্রি অর্জনের কৃতিত্বকে স্বাগত জানাতে গিয়েই প্রেক্ষাপটটির অবতারণা হয়।
শিক্ষামন্ত্রী লেখেন, আমাদের সমাজে এখনো তৃতীয় লিঙ্গের মানুষরা পদে পদে নানা বঞ্চনা, অবহেলা ও সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হন। সমাজের শত বাধা অতিক্রম করে তাঁদের এই শিক্ষা গ্রহণ ও সাফল্যের যাত্রাকে উৎসাহিত করাই ছিল তাঁর মূল উদ্দেশ্য।
নিজের বক্তব্য স্পষ্ট করে তিনি আরও লেখেন, “বক্তব্যের সময় মূলত ‘তৃতীয় লিঙ্গ’ বোঝাতে গিয়ে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি উচ্চারিত হয়েছে। তবে সেখানে আমার প্রকৃত ও অভিপ্রেত শব্দটি ছিল ‘তৃতীয় লিঙ্গ’।”
উল্লেখ্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে শব্দটি ব্যবহারের পর থেকেই নানা মহল থেকে বেশ আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেই ভুল বোঝাবুঝি অবসানেই শিক্ষামন্ত্রী সামাজিক মাধ্যমে এই ব্যাখ্যা প্রদান করলেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...