আজাদী আন্দোলনের আমীর মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আজাদী আন্দোলনের আমীর মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বিশেষ ক্ষমতা আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ৯০ দিনের (তিন মাস) আটকাদেশের পরিপ্রেক্ষিতে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-১ এ পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অনুরোধে মঙ্গলবার রাতে নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে জিএমপি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী তাকে তিন মাসের জন্য কারাগারে পাঠানো হয়েছে।
মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী তার অনলাইন বয়ান ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচারের কারণে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে গত রাতে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে ডিবি পরিচয়ে আটক করা হয়েছিল।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...