সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি করেছে হুথিরা। এর পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই তেলের দাম বেড়েছে।
মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১২ ডলারে পৌঁছায়।
মঙ্গলবার হুথিরা জানায়, তারা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে স্থাপনাটিতে হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন রাস তানুরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার। গুরুত্বপূর্ণ এই স্থাপনাকে ঘিরে হামলার দাবি মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এর আগে মধ্যপ্রাচ্যে আলোচনা এগিয়ে যাওয়ায় তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছিল। এর প্রভাবে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দুই ডলার কমে যায়।
সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৮৮ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৯৯ দশমিক ৯০ ডলারে নেমে আসে।
রাস তানুরা শোধনাগারে হামলার বিষয়ে হুথিদের দাবির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার আশঙ্কা বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে, যার প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের দামে।
সূত্র: আলজাজিরা, রয়টার্স
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...