দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৯, নারায়ণগঞ্জে ছয়, কক্সবাজারে ছয়, ফরিদপুরে পাঁচ ও ময়মনসিংহে দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করবেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবি বদ্ধপরিকর বলে উল্লেখ করা হয় এতে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...