সাভারে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১১:৩৬

8d8fa013-71cb-4503-8b97-ea9f64ad4548_1200x730.webp

শ্রমিক বিক্ষোভ ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘটনায় সাভারের শিল্পাঞ্চলে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য নিশ্চিত করেন।

হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।

এ সময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় অতিরিক্ত বাহিনী

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে, ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...