জয়পুরহাটের আক্কেলপুরে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে দুই নারী ও এক ডেকরেটর শ্রমিকসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি তারা আত্মহত্যা করেছেন।
জয়পুরহাটের আক্কেলপুরে মাত্র সাড়ে ৬ ঘণ্টার ব্যবধানে দুই নারী ও এক পুরুষসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে উপজেলার পৃথক তিনটি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—আক্কেলপুর পৌর এলাকার খামার কেশবপুর গ্রামের উত্তম চৌধুরীর স্ত্রী গৃহবধূ শ্রীমতী সাবিত্রী চৌধুরী (২৫), রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী বড় মসজিদ এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী বৃদ্ধা বুলি বেওয়া (৭৬) এবং রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের কমল চন্দ্র বর্মণের ছেলে ডেকরেটর শ্রমিক শিপন চন্দ্র বর্মণ (২৯)।
আরও পড়ুন: জমি বিক্রির টাকা লুট করতেই গাবতলীতে গৃহবধূ রিতাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ২
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে বিষয়গুলোকে আত্মহত্যা বলে দাবি করেছেন। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, গৃহবধূ সাবিত্রী চৌধুরী পারিবারিক কলহের জেরে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়েছেন। অন্যদিকে বৃদ্ধা বুলি বেওয়া ও ডেকরেটর শ্রমিক শিপন চন্দ্র বর্মণ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...